হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অলিউল্লাহ (৪০) এবং তামিম (৪)। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন—সিরাজগঞ্জের হাফিজুর (৪০) ও তার স্ত্রী ছালমা বেগম (৩৫)। নিহত তামিম তাদের সন্তান। তারা সফিপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশু তামিম মারা যায় । বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, দুর্ঘটনায় শিশুসহ তিনজন মারা গেছেন। আহত দুইজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে