হোম > সারা দেশ > ঢাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। রোববার মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

নিহত যুবক মৃদল খান (২২) উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছ-চারান গ্রামের সাঈদ খানের ছেলে।

মৃদলের বাবা সাঈদ খান জানান, উন্নত জীবনের আশায় এজেন্সির মাধ্যমে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মৃদল। তবে দীর্ঘ চেষ্টা করেও ইউরোপের ভিসা না পাওয়ায় একটি এজেন্সির মাধ্যমে চলতি বছরের জানুয়ারির ২৯ তারিখে রাশিয়ায় যান তিনি। সেখানে সাধারণ কোনো কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে যোগ দেন।

নিহত মৃদলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

জেডএম

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

কালিয়াকৈরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ২০

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ

মধ্যরাতে বিএনপি অফিসে হামলা, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

মাওনা চৌরাস্তায় ময়লার স্তূপ, বৃষ্টি হলেই বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

বোয়ালমারীতে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও গাড়িতে আগুন, মেলেনি মাদক

রায়পুরার টেঁটাযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার

অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে জরিমানা

মুন্সীগঞ্জে দেড় হাজার গাছ রোপণ করল স্বেচ্ছাসেবী সংগঠন