হোম > সারা দেশ > ঢাকা

জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে জুলাই শহীদদের পরিবারের মাঝে অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ অনুদান ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুদানের অংশ হিসেবে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা, ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দী, সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, নরসিংদী সদর উপজেলা আমীর মাহফুজ ভূইয়া এবং শহর আমীর আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সহযোগিতা করা সমাজের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের