হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে হামলায় অটোরিকশাচালক নিহত, আটক ১

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় প্রতিপক্ষের হামলায় আব্দুল লতিফ (৬৬) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় বরপা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসীম মুন্সি (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ, পোড়াগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ডের কাছে একটি ওয়ার্কশপের সামনে আব্দুল লতিফ তার অটোরিকশাটি রাখেন। এ ঘটনায় আব্দুল লতিফের ওপর জসিম মুন্সি হামলা চালান। একপর্যায়ে আব্দুল লতিফ মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, হত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। জসিম মুন্সি নামে একজনকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক জসিম মুন্সি মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী থানার আদাবাড়ি এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি