হোম > সারা দেশ > ঢাকা

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, ৩ লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাকসহ ৫টি যানবাহন। এ ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার সাঁতরে তীরে উঠে আসেন।

এ ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি ধাক্কা দিয়ে সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নিয়ে পানিতে পড়ে যায়।

বক্তাবলী নৌ-পুলিশের ইনচার্জ রাকিবুজ্জামান জানান, ফেরিটি নদীর মাঝে আসার পর ট্রাকচালক হঠাৎ ইঞ্জিন চালু করেন। তিনি ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে না পারায় সামনে থাকা যানবাহনকে ধাক্কা দিলে সেগুলো নদীতে তলিয়ে যায়। আমরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক তৎপরতা শুরু করেছি।

তিনি জানান, এ সময় পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক, হেলপার সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে ফের তল্লাশি কাজ শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের কাজ শুরু হবে।

সাংবাদিক পরিচয়ে চোরাই গাড়ির কারবার, আটক ১

বিশুদ্ধ পানির সংকটে রোগী স্বজনদের চরম ভোগান্তি

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি দাম নেতানিয়াহুর

আড়াইহাজরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গাজীপুরে ডুয়েটে ব্লকেড কর্মসূচি চলছে

গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

আ.লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

জুলাই যোদ্ধা সাহালমের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার