হোম > সারা দেশ > ঢাকা

নগরকান্দায় বড় ভাইয়ের কবজি কাটলেন ছোট ভাই

উপজেলা প্রতিনিধি, নগরকান্দা ( ফরিদপুর)

ফরিদপুরের নগরকান্দায় ঘাস কাটার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের  হাতের কবজি কেটেছেন ছোট ভাই ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাজীকান্দা গ্রামের সোলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমির বিশ্বাসের ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমির বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে সোলেমান বিশ্বাসের হাতে কোপ দেন। এতে তার হাতের কবজি আলাদা হয়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত সোলেমান বিশ্বাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল জামদানী আজাদ বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল