হোম > সারা দেশ > ঢাকা

চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ছবি: আমার দেশ

৩৫ বছর বয়সি অজ্ঞাত এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। গণপিটুনির পর ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় । দুপুর ১টার দিকে ওই যুবক শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। তার সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়নি। পিবিআইয়ের একটি দল ওই যুবকের লাশ থেকে আঙুলের ছাপ নিয়েও পরিচয় নিশ্চিত হতে পারেনি। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমান আলী মোল্যা ভ্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার ভোর রাতের দিকে এক ব্যক্তি তার ভ্যানগাড়িটি চুরি করার জন্য ওই বাড়িতে প্রবেশ করেন। এমন অবস্থায় টের পেয়ে ইমানের বাড়ির সদস্যরা চিৎকার দিয়ে লোকজন জড়ো করেন। তখন স্থানীয়রা ৩৫ বছর বয়সি এক যুবককে চোর সন্দেহে আটক করে। তাকে মারধর করে ফেলে রাখা হয়।

এরপর দুুপুর ১২টার দিকে স্থানীয়রা আহত ওই যুবককে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে যান। চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। দুুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ মোল্লা বলেন, ভ্যানগাড়ি চুরি করার সময় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে। পরে উত্তেজিত ব্যক্তিরা তাকে শিকল দিয়ে বেঁধে মারধর কর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, দুপুর ১২টার দিকে কয়েক ব্যক্তি সংকটাপন্ন অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। আমরা তার চিকিৎসা দিচ্ছিলাম। হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ভ্যাটারিচালিত ভ্যানগাড়ি চুরি করতে যাওয়ার সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরবর্তীকালে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পেরে পুলিশ ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিআইবি কয়েক দফায় লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। কিন্তু তাতে কিছুই শনাক্ত হয়নি। হয়তো নিহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নেই। আমরা এর বাইরেও পরিচয় জানার চেষ্টা করছি। পরিচয় জানার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পাবলিক-প্রাইভেট বিভাজন জাতিকে দুর্বল করে দেয়: মানারাতের ভিসি

বাসে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

রাজবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ট্রাকের বেপরোয়া তাণ্ডবে আহত ২০, গণপিটুনিতে চালক নিহত

সদরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাইয়ের হাতে ভাই খুন, নেপথ্যে পারিবারিক দ্বন্দ্বের জটিল সমীকরণ

দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

দেরিতে খাবার দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত