হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

টুটুল বিশ্বাস, রাজৈর (মাদারীপুর)

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় মহাসড়কের রথখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক তুহিন শেখ (৩০) মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রথখোলায় মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভাংগাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক তুহিন ও তার সঙ্গে থাকা মুকুল গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ