হোম > সারা দেশ > ঢাকা

গণভোজ থেকে আ.লীগের তিন নেতা আটক

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজ থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান এবং বাদল শিকদার।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকার মিঠুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এই দিবস উপলক্ষে দোয়া ও গণভোজের আয়োজন করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গণভোজ খাওয়া অবস্থায় ওই তিনজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ আরও জানায়, নিষিদ্ধ হয়েও দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে তারা এই আয়োজন করেছিল। দেশে শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, “নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ, সেখানে তারা কার্যক্রম পরিচালনা করছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

পদ্মায় ধরা দুই কাতলের দাম ৮৮ হাজার টাকা

তল্লাশির সময় মাদক কারবারিদের মারধরে হাসপাতালে পুলিশ সদস্য

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২