হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এস এই আল আমিন।

এর আগে দিবাগত রাতে রুবি বিশ্বাসকে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রুবি বিশ্বাস উপজেলার ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।

তিনি বলেন,গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশিএক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

এই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন।এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের