হোম > সারা দেশ > ঢাকা

সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ছবি: আমার দেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ৩টার দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে, নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ-দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলীম দাইয়ান জানান, দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যানবাহনগুলো দ্রুত পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এডি/জেডএম

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী