হোম > সারা দেশ > ঢাকা

শিবালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়াল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

শিবালয়ে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবালয়ের পাটুরিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রফিক হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলা শাখার সভাপতি ছিলেন তিনি।

পালিয়ে থাকা অবস্থায় মানিকগঞ্জ সদর থানার বেওথা এলাকা থেকে শিবালয় ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে আওয়ালকে আটক করে। মো. রাকিব হাসনাত আওয়াল শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের মো. আমজাদ মৃধার ছেলে।

বিষয়টি শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলা শাখার সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল পাটুরিয়ার শহীদ রফিক হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে তাকে মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট