হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে দুই নং আইনজীবী ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ককটেলটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে মানিকগঞ্জ শহরের দুই নং আইনজীবী ভবনের সামনে শহীদ রফিক সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় প্রচণ্ড শব্দে ধোঁয়ায় এলাকাটি আচ্ছন্ন হয়ে পড়ে। সড়কে চলাচলরত যানবাহন ও মানুষজন থমকে যায়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের উপর হামলা, হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগ কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

আড়াইহাজারের সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন আটক

শ্রীপুরে ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা