হোম > সারা দেশ > ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে আব্দুল খালেক সরকার রাজু (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুল খালেক সরকার রাজু কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আট দিন পর রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটিত

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা