হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক নাসির আহমেদ।

মঙ্গলবার সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ডের দক্ষিণে আনোয়ার শপিং কমপ্লেক্সের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের আনোয়ার শপিং কমপ্লেক্সের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ডোবায় ভাসমান লাশ দেখতে পেয়ে এক ব্যক্তি লোকজনকে জানান। পরে স্থানীয়রা ধামরাই থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে উপপরিদর্শক নাসির আহমেদ আমার দেশকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য লাশ হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে ।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী