হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ছাত্রশিবির নেতাকে কোপাল ছাত্রদল কর্মীরা

সংবাদদাতা, (টঙ্গী) গাজীপুর

গাজীপুরের তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রশিবির নেতা আলিম দ্বিতীয় বর্ষের (বিজ্ঞান) শিক্ষার্থী ফজলে রাব্বিকে কুপিয়ে জখম করেছে ছাত্রদলের কর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলকর্মী ভূইয়া মামুনের নেতৃত্বে রাব্বিকে গাজীপুরা বাঁশপট্টিতে ডেকে নিয়ে মারধর করা হয়। আহত রাব্বি তামীরুল মিল্লাত ছাত্রশিবিরের সাংগঠনিক ওয়ার্ড টঙ্গী পশ্চিমের সভাপতি।

এ খবর মিল্লাত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলকর্মী ভূইয়া মামুন ফজলে রাব্বিকে মিল্লাত ক্যাম্পাস থেকে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তামীরুল মিল্লাত মাদরাসার একজন ছাত্রকে মারধর করেছে ছাত্রদলের কর্মীরা।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর