হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল শুরু করে।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসে, যার ফলে নৌ চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ‘দৈনিক আমার দেশকে জানান, কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্য হয়ে গিয়েছিল। তবে কুয়াশা কমে আসায় রোববার সকাল ৯টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে নৌপথ নিরাপদ রয়েছে।

এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী