হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে নিখোঁজের ১১ দিন পর নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধ নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার হোগলার মাঠ এলাকায় একটি বাগান থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

নিহত ফজিলাতুন্নেছা ছোট কুতুবপুর হোগলার মাঠ গ্রামের আকন বাড়ির আব্দুর রহমান আকনের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টার দিকে ছেলের কাছে টাকা পাঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয় বাড়ির পাশের ছোট কুতুবপুর বাজারে বিকাশের দোকানে যান ফজিলাতুন্নেছা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার ব্যবহৃত মোবাইলটি ২৪ ঘণ্টার ও বেশি সময় সচল ছিল, এরপর সেটিকেও বন্ধ দেখায়। নিখোঁজের পরের দিন সোমবার শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফজিলাতুন্নেছার মেয়ে রেখা আক্তার। এরপর ১১ দিন পর আকন কান্দি গ্রামে তার বাড়ির পিছনে একটি বাগানে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশতে খবর দেয়।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, বস্তাবন্দি একটা লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ফরিদপুর পিবিআই টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী