হোম > সারা দেশ > ঢাকা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। প্রায় ৬০-৭০ জন নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রাম অভিমুখে অগ্রসর হলে উপজেলা বিএনপির নেতৃত্বে ২০-২৫ জন কর্মী সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায়। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় উপজেলা যুবলীগ নেতা মো. পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয়, তবে কোনো ভাঙচুর বা হতাহত হয়নি বলে জানা গেছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির একটি আনন্দ মিছিল শেষে ঘটনাটি ঘটে। এ সময় বসতঘরের কিছু আসবাবপত্র, দরজা, জানালাসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুঃসহ জীবন

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২