হোম > সারা দেশ > ঢাকা

নাসা গ্রুপের ১৬ কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬ কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। তবে শ্রমিকরা তাদের পাওনা সমূহ পরিশোধের দাবিতে বুধবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার কল কারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রি-পক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধ থাকবে।

চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একজন শ্রমিক আহত হলে উপস্থিত সেনা সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে নিরাপদে সরিয়ে দিয়েছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক