হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ১০

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে আবারও যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) ভোররাতে একই মহাসড়কে মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিলা নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উত্তরায় যাচ্ছিল। পথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ব‌লেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে ছোট-বড় অসংখ্য যানবাহন আটকে পড়ে। পরে হাইওয়ে পুলিশ রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে