হোম > সারা দেশ > ঢাকা

চুরির অভিযোগে রিকশাচালককে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছবি: আমার দেশ

গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে আলামীন শেখ নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন (৩০) চুরি করেছেন বলে সন্দেহ করা হয়।

পরে বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এ সময় আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে ঢুকে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছেন।

রিকশাচালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।

এমএইচ

রাজবাড়ীর মৎস্যবীজ খামারের সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়ম

ভাঙ্গায় বাসচাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত