হোম > সারা দেশ > ঢাকা

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি: আমার দেশ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ কর্মসূচি প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ এ পয়েন্টে অবস্থান নিয়ে শহীদ হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মহাসড়ক অবরোধের ফলে কিছু সময়ের জন্য ঢাকা ও ময়মনসিংহগামী যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন একজন নিরপরাধ মানুষ। তার নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

দীর্ঘ সময় পার হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় জনদুর্ভোগ বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন। স্থানীয় সচেতন মহল অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে