হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

বিয়ের দিনেই থেমে গেল সড়ক দুর্ঘটনায় দুবাই প্রবাসী জাফর মুন্সীর জীবন। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বোনও।

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার লাখাড়ন আনন্দবাজার গ্রামের জাফর মুন্সীর বিয়ের তারিখ ছিল শুক্রবার । বিয়ের উপলক্ষে দাওয়াতসহ সব প্রস্তুতিও শেষ করেছিল পরিবার।

সোমবার (১৫ জুন) দুপুরে জাফর মোটরসাইকেল করে বোন খাদিজা, ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তার এবং ভাইয়ের ছোট্ট শিশুকে নিয়ে মুন্সীগঞ্জ সদরে বিয়ের বাজার করতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে শিশুসহ চারজনই গুরুতর আহত হন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে খাদিজার (১৫) মৃত্যু হয় । লাইফ সাপোর্টে থাকা জাফর শুক্রবার (১৯ জুন) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

দীর্ঘদিন দুবাই থাকার পর বছরখানেক আগে দেশে ফেরেন তিনি। বিয়ের পর আবার দুবাই যাওয়ার কথা ছিল। নিহত জাফরের পিতার নাম আবু তাহের মুন্সী।

তার চাচাতো ভাই জামাল মুন্সী জানান, দুর্ঘটনায় শিশুসহ চারজনেরই পা ভেঙে যায় এবং একাধিক স্থানে গুরুতর আহত হন তারা। শনিবার দাফন হবে তারা।

এমই

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩