হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চালু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৭টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রবিবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশার কারণে এই নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। রাত ১২টার দিকে কুয়াশায় ঢেকে যায় পুরো নৌপথ। দৃষ্টিসীমার বাইরে চলে যায় মার্কিং বাতি। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি লোড অবস্থায় অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি এই রুটে চলাচল করছে- জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী