হোম > সারা দেশ > ঢাকা

রেললাইনে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই বন্ধু নিহত

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলার এসএসসি পরীক্ষার্থী মো. নাঈম (১৬) ও তার এক বন্ধু টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। বুধবার ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। তিনি ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। অপর নিহত কিশোরের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি নাঈমের বন্ধু বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করার সময় দুই বন্ধু রেললাইনের পাশে অবস্থান করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, রাত ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন নাঈম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য ভিডিও ধারণ করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাঈমের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পাগলা কুকুরের কামড়ে আহত ১৬, আতঙ্কে তিন গ্রাম

ইসরাইলি হামলায় নিহত করিম: শেষবারের মতো লাশ দেখতে পরিবারের আকুতি

ফরিদপুরে মিলল নিখোঁজ মা-মেয়ের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ

কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক কোটির বেশি পশু

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মাসেতু থেকে ঝাঁপ দিয়েছে অভিযুক্ত ফোরকান, ধারণা পুলিশের

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

ফতুল্লায় ক্যাবল অফিসে ডিশ ব্যবসায়ীকে হত্যা

গজারি বনের পাশ থেকে উদ্ধার অটোরিকশাচালকের লাশ

শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক

টঙ্গীতে নির্মাণাধীন বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার