হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি কর্মীর হাত-পা কাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় পান্নু ফকির ওরফে জামু ফকির (৪০) নামের এক বিএনপি কর্মীর হাত-পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা হাফেজিয়া মাদ্রাসার কাছে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামু ফকির স্থানীয় মৃত রহমান ফকিরের পুত্র ও ৪ সন্তানের জনক। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে।

পুলিশ ও স্থানীয় জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমার কান্দা গ্রামে বৃহস্পতিবার সকালে জগন্নাথদী থেকে কুমারকান্দা সড়কে জামু ফকিরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূর্বৃত্তরা জামু ফকির কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। জামু ফকির স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। বিগত আওয়ামী সরকারের আমলে তিনি বিভিন্ন মামলা হামলার শিকার হন। মামলার ভয়ে বিভিন্ন সময়ে তিনি বাড়ি ছাড়া ছিলেন। জামু ফকির হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহতের স্ত্রী রুপা বেগম জানান, এই কুরবানির সময় থেকে প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছিলো। তারা আমার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। আমাদের একটি গাছ কাটা নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ প্রতিবেশীরা বাধা দেয়। এরপর পুলিশ আসে, কাগজ পত্র দেখে সন্ধ্যায় থানা যেতে বলে। বুধবার সন্ধ্যায় আমার স্বামী থানায় যাওয়ার পর ফেরার পথে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমাদের মাত্র দুইদিন বয়সী একটা পুত্র সন্তান রয়েছে, এখন কি করবো, কিভাবে চলবো। আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, আমিও হত্যাকারীদের কঠোর বিচার চাই।

‎ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মোহাম্মাদ আল ফাহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পাট ক্ষেত থেকে মারার পর রাস্তার উপর ফেলে রেখে যায়,মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা ও দুর্গন্ধে জনদুর্ভোগ

রোগের যন্ত্রণা, ক্ষুধার কষ্টে অসহনীয় জীবন

রাজনগরে আশুরার জারিগান ও লাঠিখেলা বিলুপ্তপ্রায়

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা