হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়।

রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিকুল হাসান।

'চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কবির ১২৬ তম জন্মবার্ষিকী পালন করে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মো: কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল হাসান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ইসলাম এবং মরমি শিল্পী কাঙালিনী সুফিয়া।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

এমএস

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

সংবাদ সম্মেলন করে আ. লীগ থেকে পদত্যাগ ঘোষণা ইউপি চেয়ারম্যানের

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় অতিবর্ষণে জমে থাকা পানিতে প্রাণ গেল শিশুর