হোম > সারা দেশ > ঢাকা

যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ছবি: আমার দেশ।

ফরিদপুর সদরের কানাইপুর আখ সেন্টারের পাশে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শনিবার লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে একটি পুকুরের পানি সেচে ও জাল টেনে তল্লাশি চালানো হয়।

যৌথ বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি বিদেশি মদের বোতল। উদ্ধার হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। পানির নিচে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অস্ত্র মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা