হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন সন্তানের মা, উদ্ধার তৎপরতা অব্যাহত

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জাহানারা বেগম (৪৮) মিতারা গ্রামের বাসিন্দা এবং মৃত সেন্টু শেখের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাহানারা বেগমকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এসআর

বিয়ে বাড়িতে গোস্তের ডিশ চুরির ঘটনায় সংঘর্ষে আহত ১৫

ঢোল-বাঁশি বাজিয়ে বাবাকে শেষ বিদায়, অতঃপর যা ঘটলো

শ্রেষ্ঠ পুত্রবধূর সম্মাননা দিল স্বপ্ন কুঁড়ি

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় রেস্টুরেন্ট কর্মচারীকে পুলিশে সোপর্দ

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২