হোম > সারা দেশ > ঢাকা

নিক্সন চৌধুরীর সমর্থক এখন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা।

বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে মোট ২২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় নাম রয়েছে মিজানুর রহমান মোল্লার।

এর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারে দাবি করা হয়—এক সময়ের নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ এই ব্যক্তি এখন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। যদিও মিজানুর রহমান মোল্লা তখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি।

ভাইরাল হওয়া পোস্টারে দেখা যায়, শেখ মুজিবুর রহমান, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি নিক্সনের ছবির পাশাপাশি রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লার ছবি।

তবে ওই সময় পোস্টারটি কে বা কারা প্রকাশ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত কি না, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা দুই দিন আগে জানান, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল আমার ছবি ব্যবহার করে এসব পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। আমি কোনো দিন নিক্সন চৌধুরী বা আওয়ামী লীগের কর্মী ছিলাম না। আমি চরমোনাইয়ের হয়ে ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলাম; কিন্ত আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম না।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল