হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে কৃষকের লাশ উদ্ধার

নগরকান্দা ও ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ পুকুর থেকে আঞ্জু মোল্লা (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর গ্রামে গনি মোল্লার পুকুর থেকে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানার পুলিশ। নিহত আঞ্জু মোল্লা পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত মঙ্গলবার থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।’

নিহতের বড় ভাই সারোয়ার মোল্লা বলেন, ‘মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমরা পুলিশে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আমার জানামতে, আঞ্জু মোল্লার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতে পারছি না।’

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ‘সকালে পুকুরে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে আঞ্জু মোল্লা। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল