হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে জিসান নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে।

নিহত সিজানের পরিবারের সদস্যরা জানান, আল ফালাহ নামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে কয়েক ব্যক্তি বিকেলে সিজানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। তাদের অভিযোগ, সিজান মোবাইল ফোন ছিনতাইয়ের সঙ্গে জড়িত। মসজিদের সামনের সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে রেখে যাওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবারের সদস্য ও বন্ধুরা লাঠিসোঁটা হাতে এলাকায় ভাঙচুর চালায় বলে জানান স্থানীয়রা।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাওছার আহমেদ বলেন, সিজানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার নতুন করে ছিনতাইয়ের অভিযোগ উঠলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনা তদন্তাধীন। কেউ অপরাধ করলে অন্য কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

৫ আগস্টের পর দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার