হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পচা গরুর গোশত বিক্রির অভিযোগে শালফিন নামে এক গোশত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় ৮০ কেজি পচা গরুর গোশত জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শালফিন কসাইয়ের দোকানে অভিযান চালানো হলে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা পচা গরুর গোশত পাওয়া যায়। পরে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় ৮০ কেজি পচা গরুর গোশত জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল এবং কটিয়াদী মডেল থানার একদল পুলিশ সদস্য।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, “কটিয়াদী বাসস্ট্যান্ডে পরিচালিত অভিযানে পচা গরুর গোশত বিক্রির সত্যতা পাওয়া গেছে। এ অপরাধে শালফিন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা গোশত জনস্বার্থে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল, পচা ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ

সাভারে মিছিলের সময় আ.লীগের ১৩ নেতাকর্মী আটক