হোম > সারা দেশ > ঢাকা

বাসাইলে উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল

আবুল কাশেম, বাসাইল (টাঙ্গাইল)

বাসাইলের সৈদামপুর বাজারে সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল। ছবি: আমার দেশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৪ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে।

সরেজমিন দেখা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজারে সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটলের ঘটনা ঘটেছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফাটলের মাত্রাও। আরো কয়েক দিন যদি বৃষ্টিপাত হয়, তাহলে সেতুর সংযোগ সড়ক ধসে পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাসাইল উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী বাসাইল উপজেলার সৈদামপুর বাজার-কুরাতলী ভায়া প্রাইমারি স্কুল সড়কে প্রায় ৭০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের দায়িত্বে রয়েছে। ৭০ মিটার দৈর্ঘ্য এ সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ১৩ এপ্রিল শুরু হয়। প্রকল্পের চুক্তি অনুযায়ী সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১২ এপ্রিল। পরে নির্মাণকাজের মেয়াদ বাড়ানো হয়।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, এই রাস্তায় যখন মাটি ফেলা হয়, তখন তেমন পেটানো হয়নি। ভালোভাবে রোলার দিলে ফাটল ধরত না। হালকা রোলার দিয়েই কার্পেটিং করা হয়েছে, যে কারণে ফাটল ধরেছে।

স্থানীয় আরেক বাসিন্দা শ্যামল সূত্রধর বলেন, সেতুর সংযোগ সড়কে বৃষ্টির ফলে ফাটল দেখা দিয়েছে। সড়কে ভালোমতো মাটি পেটানো হয়নি। ভালোভাবে রাস্তার কাজটি করা উচিত ছিল। ভালোমতো মাটি পেটানো হলে এমনটি হতো না।

স্থানীয় বাসিন্দা ননী গোপাল সরকার বলেন, রাস্তার কাজ শেষ করার পর দেড় থেকে দুই মাসেই ফাটল ধরেছে। যদি বৃষ্টি হয়, তাহলে এ রাস্তা দিয়ে চলাচল করা যাবে না। রাস্তা ধসে পড়বে। যদি ভালোভাবে কাজ করত তাহলে এমনটা হতো না।

ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলীর ম্যানেজার নুর নবী বলেন, আমাদের রাস্তার পাশে ব্লক রাখা ছিল। ব্রিজের সংযোগ সড়কে ব্লকের কাজ চলমান ছিল। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমরা ব্লক নিয়ে যেতে পারিনি। বৃষ্টির কারণে ব্লকের কাজ শেষ করতে পারিনি। ব্রিজের সংযোগ সড়কে ঈদের আগে কার্পেটিং করা হয়। নতুন মাটিতে কার্পেটিং করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও মালবোঝাই ট্যাফিক গাড়ি রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তার কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। যেখানে ফাটল দেখা দিয়েছে, তা মেরামত করা হবে।

উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, বাসাইলের সৈদামপুরে ৭০ মিটার দৈর্ঘ্য ব্রিজের কাজ চলমান রয়েছে। ব্রিজের সংযোগ সড়কের কিছু অংশে ব্লক বসানো হয়নি। অতিরিক্ত বৃষ্টি ও ভারী যানবাহন চলাচল করায় কিছু কিছু জায়গায় মাটি সরে গেছে। এজন্য ব্রিজের সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। ব্রিজটির কাজ করছে বাছেদ প্রকৌশলী। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা ভাঙন জায়গা ঠিক করে দেবে। ব্রিজের সংযোগ সড়কের কাজের এখন পর্যন্ত বিল পরিশোধ করা হয়নি। যে জায়গাগুলোয় সমস্যা হয়েছে, তারা মেরামত করে দেবে।

পুলিশের লুট হওয়া শটগান, কার্তুজসহ যুবক আটক

রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু

ডিসির তৎপরতায় রাতেই ময়নাতদন্ত, পরিবারের কাছে ৫ লাশ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ৫

গাজীপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

বাড়ির আঙিনায় দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির লাশ দাফন

কটিয়াদীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রাশিয়ায় যুদ্ধরত কিশোরগঞ্জের যুবক ইউক্রেনের ড্রোনে নিহত

ঘোড়াশালে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুরে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার