হোম > সারা দেশ > ঢাকা

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুটে নিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় রড ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ভোরে রান্নাঘরের গ্রিল কেটে মুখোশ পরা সাত-আটজন ডাকাত দোতলার ঘরে প্রবেশ করে। তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে আলমিরার চাবি নিয়ে ৪০ ভরি স্বর্ণালংকার ও দুটি মাটির ব্যাংক ভেঙে প্রায় ২

লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা সিসি ক্যামেরার ডিভিআর মেশিন খুলে নিয়ে গেছে। পরে জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি