হোম > সারা দেশ > ঢাকা

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে।

এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। তবে কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন 'দৈনিক আমার দেশ'-কে জানান, ‘কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে এসেছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে নৌরুটে সব ধরনের নৌযান নিরাপদে চলাচল করছে।’

কুয়াশার কারণে সাময়িক এই বিঘ্ন দক্ষিণবঙ্গের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য কিছুটা ভোগান্তি সৃষ্টি করলেও বর্তমানে নৌপথ স্বাভাবিক রয়েছে।

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি