হোম > সারা দেশ > ঢাকা

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে প্রধান আসামি গ্রেপ্তার

নরসিংদীতে হারুন হত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার (৪০) কে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

বৃহস্পতিবার (৭মে) বিকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এবং গতকালই তাকে দেশে এনে শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। আরিফ হত্যা মামলার এক নম্বর আসামি। এর মাধ্যমে এই হত্যা  মামলার ১২ জন আসামির মধ্যে সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী ও মামলার বিবরণের মাধ্যমে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় মো. হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১মে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের ছেলে আমিনুর রশিদ বাদি হয়ে আসামি আরিফ সরকারকে প্রধান আসামি করে ১২ জনের নামে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ হেডেকোয়াটার্সের নির্দেশে পিবিআই নরসিংদী মামলার তদন্ত কার্যক্রম শুরু করে। পরে ঘটনায় জড়িত অন্যতম আসামি মহসীন সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে এনে আদালতে প্রেরণ করা হলে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারের অবস্থান দুবাইতে নিশ্চিত হয় পিবিআই। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের মাধ্যমে আরিফকে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসা হয় এবং শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে  প্রেরণ করা হয়।

হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেপ্তার করার মাধ্যমে এই মামলার ১২ জন আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পিবিআই। মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। অন্যদিকে পূর্বে গ্রেপ্তারকৃত সকলেই জামিনে মুক্ত রয়েছে বলেও জানায় পিবিআই।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল