হোম > সারা দেশ > ঢাকা

লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, বেলাবো, (নরসিংদী)

ছবি: সংগৃহীত।

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী বেলাবোতে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন লেগুনার দুই যাত্রী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা দিকে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পুটিমারা এলাকার আরআরপি ফিড মিল সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লেগুনাচালকের নাম মো. রুবেল মিয়া (২৫) বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের মো. আলাউদ্দীন মিয়ার ছেলে তিনি। আহতরা হলেন মো. শাওন মিয়া (১৮) ও মো. নুরে আলম (৩৫)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি লেগুনা দুজন যাত্রী নিয়ে আসছিল। সকাল সাড়ে ৭টায় আরআরপি ফিড মিল সংলগ্ন এলাকা অতিক্রমের সময় ওই লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। লেগুনাটিকে দুমড়ে-মুচড়ে দিয়ে ওই কাভার্ড ভ্যান পালিয়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার চালক রুবেল নিহত হন।

উপস্থিত স্থানীয়রা এগিয়ে এসে আহত দুই যাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী বারৈচা জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক শামীম আল মামুন ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ভৈরব হাইওয়ে থানায় পাঠান। নিহতের সঙ্গে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে