হোম > সারা দেশ > ঢাকা

ভিসা প্রতারকের খপ্পরে পরে ৮৫ পরিবারের অর্থ আত্মসাৎ, আটক ১

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ভিসা প্রতারকের খপ্পরে পরে সিলেটের ৮৫ জন খুঁইয়েছে ১ কোটি ২৭ লক্ষ টাকা, সেই প্রতারককে গ্ৰেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় বিপুল পরিমাণ জাল ভিসা, পাসপোর্ট, কানাডিয়ান জাল ডলার, বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করে ডিবি।

গ্রেপ্তারকৃত প্রতারক হলেন, কিশোরগঞ্জ উপজেলার খুইয়েছে ইউনিয়নের কদমতলী এলাকার আদর আলীর ছেলে সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু (২৫)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত সোহেল রানার কাছে ১ কোটি ২৭ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছেন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মাইশাষি এলাকার নিজাম উদ্দিনসহ (৫৬) মোট ৮৫টি পরিবার। এরই প্রেক্ষিতে গত ০৯ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বরাবরে মৌখিক অভিযোগ জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নীলফামারী পুলিশ সুপারের নির্দেশে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করে ঘটনার সত্যতা পাওয়ায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আকতার হোসেন এর নেতৃত্বে জেলার সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত ভিসা প্রতারণার মুল হোতা সোহেল রানাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।

এসময় আটক ব্যক্তির বসত ঘরের পিছনের রুম থেকে বিভিন্ন লোকের মোট ১৯ টি জাল পাসপোর্ট সহ টাকা ও পাসপোর্ট গ্রহণের হিসাবের খাতা ০১ টি, ০১ টি সিডনি অস্ট্রেলিয়া Biggest কোম্পানির আইডি কার্ড, অপর ০১টি আব্দুর রাজ্জাক লেখা আইডি কার্ড, জাল কানাডিয়ান ১০০০ ডলারের ৩৫ টি নোটের বান্ডিল ১টি, জাল কানাডিয়ান ৫০০ ডলারের ৩৭ টি নোটের বান্ডিল ১টি, জাল কানাডিয়ান ১০০ ডলারের ৩২ টি নোটের বান্ডিল ১টি, এছাড়াও অন্যান্য দেশের মুদ্রার পৃথক পৃথক ২টি বান্ডিল যার মধ্যে ১টি বান্ডিলে ৭০টি নোট অপর ১টি বান্ডিলে ৪০ টি নোট আছে। এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি ল্যান্ড টেলিফোন উদ্ধারের পরে জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ সহযোগীদের গ্ৰেপ্তারের চেষ্টা চলছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর