সভাপতি রাজ সম্পাদক সোহেল
ফরিদপুরের সালথায় এক যুগ পর গঠন করা হয়েছে উপজেলা ছাত্রদলের কমিটি। কমিটিতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি, মো. সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নব গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিতে মো. সাব্বির আহমেদ রাকিব সিনিয়র সহসভাপতি, মো. আরিয়ান ইসলাম হৃদয়, মো. রাজীব হোসেন ও মো. আল মামুন সহসভাপতি মনোনীত হয়েছেন। এছাড়া মো. রিশাদ শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী হাসান (সোহাগ) ও মো. লিমন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও মো. তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মো. মাসুম বিল্লাহ সহসাংগঠনিক সম্পাদক, মো. মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মো. সালমান মুন্সী প্রচার সম্পাদক, মো. আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মো. সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।
নতুন কমিটির সভাপতি মো. রেজাউল ইসলাম (রাজ) জানান, প্রায় ১ যুগ পর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আপাকে। একই সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে।
তিনি আরো বলেন, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। উপজেলা ছাত্রদল তারেক রহমানের আদর্শ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গিকার বদ্ধ। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
জেডএম