হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে মুরগিবাহী পিকআপ-ট্রাক সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে মুরগিবাহী পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলেন রাজু ও জিয়ারু। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হোতাপাড়া এলাকায় একটি মুরগিবাহী পিকআপ ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। রাস্তায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, পিকআপটি দ্রুতগতিতে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। নিহত দুজন চালক-হেলপার হতে পারেন।

জয়দেবপুর থানার ওসি সালেহ আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ইছামতি নদীর সেতু

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না