হোম > সারা দেশ > ঢাকা

সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

নিহত আওয়াল শফি। ছবি: আমার দেশ

‎টাঙ্গাইলের সখিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আওয়াল শফি (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন।

বুধবার বেলা ১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কে নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

‎জানা যায়, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আওয়াল শফি তার কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই কার্যক্রম শেষে নিজ বাড়ি বোয়ালীর পথে যাচ্ছিলেন।

এ সময় নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। তারপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

সখিপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর