হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে ৬ মাদকসেবির কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

আটক মাদকসেবিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি: আমার দেশ

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদের দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার তাদের কারাগারে পাঠানো হয়।

রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার গোলাম রব্বানী (২৫), বগুড়ার সোনাতলা উপজেলার মোশারফ হোসেন (২৮), খুলনার বটিয়াঘাটা উপজেলার অমৃত চন্দ্র শীল (৫০), কালিয়াকৈর উপজেলার জামাল উদ্দিন (৫২), জমির মণ্ডল (৩০) ও রুবেল মিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ছয়জনকে আটক করা হয়। পরে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে সাত দিনের, একজনকে এক মাসের এবং অপর একজনকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মাদক সেবনের দায়ে আটক ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সাজা কার্যকরের জন্য তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমই

কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল

শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নৃত্য করে বিএনপি নেতা বহিষ্কার

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

পদ্মার এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

৫ আগস্টের পর দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম