হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে এক রোগী ভেবে অন্য রোগীকে অপারেশন

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে এক ভয়াবহ ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে। পাইলস অপারেশনের জন্য ভর্তি হওয়া এক নারী রোগীর গলব্লাডার অপারেশন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা পালিয়ে গেছেন। পরে জেলা সিভিল সার্জন হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে।

রোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলা থেকে হ্যাপি আক্তার নামের এক নারী রোগী পাইলসের চিকিৎসার জন্য ডাঃ শোভনের তত্ত্বাবধানে ওই হাসপাতালে ভর্তি হন। একই সময়ে অন্য একজন রোগী পিত্তথলির অপারেশনের জন্য ডাঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু ভুলবশত হ্যাপি আক্তারকে পিত্তথলির রোগী মনে করে অপারেশন থিয়েটারে নিয়ে তার গলব্লাডার কেটে ফেলা হয়।

অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে রোগীর স্বজনদের সন্দেহ হয়। তারা চিকিৎসকের কাছে জানতে চাইলে এই ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। এরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী তড়িঘড়ি করে পালিয়ে যান।

রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং এই ভুল চিকিৎসার কারণে রোগীর জীবন এখন সংকটাপন্ন।

খবর পেয়ে রাত ৯টার দিকে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান পুলিশের একটি দল নিয়ে হাসপাতালে যান। তিনি সেখানে থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন এবং হাসপাতালটিতে তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান বলেন, “একজন রোগীকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়, তখন তার কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া উচিত। এখানে চিকিৎসক ও কর্তৃপক্ষের স্পষ্ট গাফিলতি দেখা গেছে। হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই