হোম > সারা দেশ > ঢাকা

বিএনপিকে নিয়ে বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন এমপি হানজালা

মাদারীপুরের শিবচরে

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ

‘আমি হানজালা খুঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’— এমন বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন মাদারীপুর-১ (শিবচর) আসনের ১১দলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাইদ উদ্দিন আহমেদ হানজালা তার ওই বক্তব্যের স্থানীয় সাংবাদিকদের ব্যাখ্যা দেন। এ সময় তিনি বলেন, 'আমার (শুক্রবার) বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি হয়েছে৷ আমার বক্তব্যর কিছু অংশ প্রচার করা হচ্ছে,পুরো অংশটি প্রচার করলে আপনারা বুঝতে পারবেন আমি কী বলতে চেয়েছি।

আমি আগে যে বক্তব্যটি দিয়েছি আসলে আমি সেভাবে বলতে চাইনি। বলা যায় এটি 'স্লিপ অব টাং'৷  আমার মনে ছিল একটা, মুখ দিয়ে বের হয়েছে অন্যটা৷ আশা করি পুরো বক্তব্যটির কথাগুলো শুনলে মর্মার্থ বুঝবেন৷ শুনে দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি।'

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল