হোম > সারা দেশ > ঢাকা

চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে তার বস্তাভর্তি লাশ উদ্ধার করা হয়। গত ১৯ অক্টোবর সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল।

আমির হামজা উপজেলার শুকুর হাটা গ্রামের সায়েম উদ্দীন বিশ্বাসের ছেলে ও চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

এ বিষয়ে আমির হামজার বাবা সায়েম উদ্দীন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা এ ঘটনা উদঘটনের চেষ্টা চালাচ্ছি।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক