হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাচ্ছন্দ্যে চলছে যানবাহন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাচ্ছন্দ্যে চলছে যানবাহন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি। মহাসড়কে টঙ্গীবাজার, স্টেশনরোড, কামারপাড়া রোডের মাথা, চেরাগআলী, কলেজ রোড, হোসেন মার্কেট, গাজীপুরা এলাকায় সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে।

এদিকে ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক পাহারায় ছিলো বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি), আপ বাংলাদেশের নেতাকর্মীরা।

এর আগে বুধবার রাতভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশনরোড, চেরাগ আলী, কলেজ রোড, সফিউদ্দিন সরকার একাডেমি রোড, খাঁ-পাড় সাতাইশ রোড, গাজীপুরা, এশিয়া পেট্রোল পাম্প এলাকায় বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পাহারা দেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র গাজীপুর মহানগর আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়নপ্রত্যাশী নাবিল ইউসুফ, আপ বাংলাদেশ গাজীপুর মহানগরের আহ্বায়ক আবু সাঈদ নোমান।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, আব্দুল হান্নান, আলম খান, আনিসুর রহমান, রশিদ সোহেল, মহিন উদ্দিন খান, জনি, ফরহাদ উদ্দিন, জহিরুল ইসলাম, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফয়সাল প্রমুখ।

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার