হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় ছাত্রদল নেতার উপহার পেলেন ২০০ মানুষ

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রদল নেতা হাসান উল্লাহর ঈদ উপহার পেয়েছেন দুই শতাধিক হতদরিদ্র মানুষ।

শুক্রবার সকালে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা উত্তরপাড়া এলাকার আলাউদ্দিন মৌলভি বাড়ি প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। হাসান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বিতরণের আগে বিশ্বনাথপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আলাউদ্দিন মৌলভির সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. ‍জালাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ইলিয়াছ উদ্দিন চুন্নু, হাবিবুর রহমান ভূঁইয়া, লুৎফুর রহমান মোফাজ্জল, কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আশরাফ আল মামুন প্রমুখ।

আয়োজক হাসান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েক বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ব্যক্তিগত অর্থায়নে এসব উপহার দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড