হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত উৎসে কর প্রত্যাহারের দাবিতে দলিল লেখকদের মানবববন্ধন

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসে কর প্রত্যাহারের দাবিতে মানবববন্ধন করেছেন দলিল লেখক ও সাধারণ জনগণ। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনকারীরা জানান, নবাবগঞ্জ উপজেলায় প্রতি শতাংশ জমির ওপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎসে কর ৩০ হাজার টাকা এবং প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসে কর প্রায় ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে। এর ফলে দলিলের সংখ্যা যেমন কমেছে, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবি জানান তারা। পরে মানববন্ধনকারীরা উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসান এবিষয়ে বলেন, গেজেট প্রকাশের আগে মে মাসে ১ কোটি ৭৮ লাখ টাকা উৎসে কর আদায় হয়। গত জুন মাসেও ২ কোটি ৮৪ হাজার টাকা উৎসে কর আদায় হয়। কিন্তু গেজেট সংশোধনের পর জুলাই মাসে মাত্র ২৬ লাখ ৭৫ হাজার টাকা উৎসে কর আদায় হয়েছে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি